× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোহাগাড়ায় ট্রেনের আঘাতে আহত হাতিটির চিকিৎসা চলছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ০০:১৯ এএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১১:৪০ এএম

লোহাগাড়ায় ট্রেনের আঘাতে আহত হাতিটির চিকিৎসা চলছে

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য মাদি হাতিটির সুচিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করেছে বন বিভাগ। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটির প্রফেসর বিবেক চন্দ্র সূত্রধরের নেতৃত্বে হাতিটির চিকিৎসা চলছে।

সোমবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে এলিফ্যান্ট ওভারপাস (রেললাইনের ওপর দিয়ে হাতি পারাপারের পথ) এলাকায় একটি ট্রেনের ধাক্কায় মাদি হাতিটি গুরুতর আহত হয়।

জানা যায়, কক্সবাজার স্পেশাল ট্রেন অভয়ারণ্যের ভেতর নির্মিত এলিফ্যান্ট ওভারপাস পার হওয়ার পর রেললাইনের ওপর উঠে পড়ে একদল বন্য হাতি। ট্রেনের গতি কম থাকায় সব হাতি রেললাইন অতিক্রম করতে পারলেও একটি মাদি হাতি ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়। এতে হাতিটি গুরুতর আহত হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাতিটির চিকিৎসাসহ ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় এড়াতে এবং হাতির নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটির প্রফেসর ডা. বিবেক চন্দ্র সূত্রধরের নেতৃত্বে একটি চিকিৎসক টিম কাজ করছে। চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার, তার সহকারী এবং দুজন মাহুত আহত হাতিটির চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

এতে আরও বলা হয়, হাতিটিকে সাফারি পার্কে স্থানান্তরের জন্য ক্রেনসহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে হাতিটির কাছাকাছি প্রায় ২০০ মিটার এলাকায় গভীর পানি এবং টানা বর্ষণে সেখানকার মাটি নরম থাকায় ক্রেন কিংবা কোনো যানবাহন হাতিটির কাছাকাছি পৌঁছাতে পারছে না। বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে রিলিফ ট্রেনের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা