× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, অভিযুক্ত কারাগারে

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৭:৩৮ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৮:৪০ পিএম

সেনবাগ থানা। প্রবা ফটো

সেনবাগ থানা। প্রবা ফটো

নোয়াখালীর সেনবাগে চকলেটের লোভ দেখিয়ে শিশু (৬) ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত মো. আলমগীরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে রবিবার (১৩ অক্টোবর) রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

মো. আলমগীর সেনবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চারিদ্রোন গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সেনবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় জামায়াতের ছাত্রী (৬) বাড়ি ফেরার পথে আলমগীর চকলেটের লোভ দেখিয়ে তার নির্মাণাধীন ঘরে নিয়ে যায়। তারপর ধর্ষণ ও যৌন আকাঙ্ক্ষা মেটানোর চেষ্টা করে। পরবর্তীতে মেয়েটির কান্নাকাটি দেখে স্থানীয়রা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে। তারপর পুলিশের কাছে সোপর্দ করে।

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার অবুঝ মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে আলমগী। সে চিৎকার করতে চাইলে তাকে মুখ চেপে ধরে। পরে আমার মেয়ে বাড়ি এসে ভাত খেতে না চাইলে তার মন খারাপ আমার স্ত্রী তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন আমার মেয়ে ঘটনাটি খুলে বলে। তারপর আমি মেয়েকে ডাক্তার দেখাই এবং থানায় মামলা করি।’

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলায় গ্রেপ্তার দেখিয়ে আলমগীরকে আদালতে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে বিচারকের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা