× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের পালাতে গিয়ে সীমান্তে আটক সংসদ সচিবালয়ের সাবেক যুগ্মসচিব

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ২৩:২৪ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ২৩:২৯ পিএম

ভারতের পালাতে গিয়ে সীমান্তে আটক সংসদ সচিবালয়ের সাবেক যুগ্মসচিব

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি। শনিবার (১২ অক্টোবর) দুপুরে কসবা উপজেলার পুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৫০/৮-এস এর নিকটবর্তী পুটিয়া নামক স্থান দিয়ে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করছিলেন যুগ্ম সচিব কিবরিয়া। আটক কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের বাসিন্দা।

কিবরিয়া মজুমদার  জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর অধীনে যুগ্মসচিব হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক মামলা রজু হওয়ায় তিনি পালিয়ে ভারতে যাওয়ার উদ্দেশে সীমান্ত এলাকায় আসেন। 

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে কিবরিয়া মজুমদারকে আটক করা হয়েছে। পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা