× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপূজার কারণে মাহফিল স্থগিত

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ২০:৪৮ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ২০:৫৮ পিএম

দুর্গাপূজার কারণে মাহফিল স্থগিত

নওগাঁয় দুর্গাপূজার কথা মাথায় রেখে পূর্ব নির্ধারিত তাফসিরুল কুরআন মাহফিল না করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। শনিবার (১২ অক্টোবর) বিকালে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজ মাঠে এই মাহফিল হওয়ার কথা ছিল। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান ও মাহফিল আয়োজক কমিটির সভাপতি আবু সালেহ মোহাম্মদ মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি এনায়েতুর রহমান জানান, স্থানীয় দারুল নাজাত হিফজুল কুরআন মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান এই মাহফিলের আয়োজন করে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাওলানা শামীম বিন সাঈদীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু মাঠের অদূরেই একটি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের আয়োজনটি স্থগিত করেছে।

ওসি বলেন, এই মাহফিলকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই প্রচারণা চালাচ্ছিলেন আয়োজকরা। তবে মন্দির ও মাহফিলের মাইকের উচ্চশব্দে উভয়েরই সমস্যা হতে পারে। যে কারণেই এটি আপাতত স্থগিত করেছে আয়োজকরা। মাহফিল আয়োজক কমিটির সভাপতি আবু সালেহ মোহাম্মদ মুসা বলেন, আইনশৃঙ্খলার কথা ভেবে আপতত মাহফিলটি স্থগিত করা হয়েছে। 

পত্নীতলা মন্দির কমিটির সভাপতি গৌতম চন্দ্র বলেন, এসব বিষয়ে কিছুই জানি না এবং হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এই মাহফিল বন্ধে কেউ দাবিও জানায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা