× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাগারে আহত সাবেক এমপি এম এ লতিফ, হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ২৩:১০ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪ ২৩:১৩ পিএম

এম এ লতিফকে আহত অবস্থায় কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। ছবি : ভিডিও থেকে নেওয়া

এম এ লতিফকে আহত অবস্থায় কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। ছবি : ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরের বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফকে আহত অবস্থায় কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, তিনি পা পিছলে পড়ে মাথায় আঘাত পেয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডিভিশন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে লতিফকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

কারা সূত্র জানিয়েছে, শৌচাগারে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। তার নাক দিয়ে রক্ত পড়ছিল। তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন রাতে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তিনি শৌচাগারে পড়ে গিয়ে মাথায় ব্যথা পান বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন। এখন চিকিৎসা চলছে। তার এমনিতেই ওপেন হার্ট সার্জারি করা রয়েছে আগে থেকে। সিটি স্ক্যানে মাথায় একটু সমস্যা পাওয়া গেছে।

গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। তখন থেকেই কারাগারে আছেন লতিফ। কারাগারের ডিভিশন ওয়ার্ডে থাকতেন তিনি।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার মামলাসহ মোট ১২টি মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা