× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলিতে বেড়েছে সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ১১:৫৭ এএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪ ১২:৫২ পিএম

সবজি বাজারে ক্রেতারা। প্রবা ফটো

সবজি বাজারে ক্রেতারা। প্রবা ফটো

ছয় দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দ্বিগুণ বেড়েছে প্রতিটি সবজির দাম। উত্তরাঞ্চলে টানা বর্ষায় ক্ষেতে কৃষকের সবজি নষ্ট হওয়ায় বাজারে কমেছে আমদানি; যার কারণে দাম বৃদ্ধি বলছেন সবজি ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ দাম বাড়ায় বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে হিলি সবজি বাজারে সরেজমিনে গিয়ে জানা যায়, ছয় দিন আগে যে পটোলের দাম ছিল ২৫ টাকা কেজি, বর্তমান তা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, ৩০ টাকার শস ৬০ টাকা, ৩০ টাকার কচু ৬০ টাকা, ৩০ টাকার ঢেঁড়স ৬০ টাকা, ৫০ টাকার করলা ৮০ টাকা, ৩০ টাকার বাঁধাকপি ৬০ টাকা, ২০ টাকার লাউ ৫০ টাকা, ৪০ টাকার কাঁকরোল ৬০ টাকা, ৩০ টাকার মিষ্টিকুমড়া ৬০ টাকা, ৪ টাকার লালশাকের আঁটি ৮ টাকা, ৫০ টাকার বেগুন ৭০ টাকা, ৭০ টাকার পেঁয়াজ ৮০ টাকা ও ২০০ টাকা কেজি দরের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা। প্রতিটি সবজির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

বন্দর বাজারে সবজি কিনতে আসা অজিতকুমার বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষ। বর্তমানে তেমন কোনো ইনকাম নাই। বাজারে এলে মাথা ঘুরে যাচ্ছে সব সবজির দাম শুনে। প্রতিটি সবজির দাম অনেক বেড়েছে। এভাবে দাম বাড়লে আমরা চলব কী করে?’

দিনমজুর ইকবাল হাসান বলেন, ‘বর্তমানে তেমন কোনো কাজকাম পাচ্ছি না। কিন্তু পেট তো আর থেমে থাকবে না। বাজারে তরকারি কিনতে এসে হিসাব মিলছে না। প্রতিটি সবজির দাম ৬০ থেকে ৮০ টাকা। সংসার চলানোই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।’

হিলি বন্দর বাজারে সবজি ব্যবসায়ী সোহেল হোসেন বলেন, ‘তরকারির বাজারে আগুন লেগেছে। বাজারে কোনো সবজিই ঠিকমতো আমদানি হচ্ছে না। পাঁচবিবি ও বিরামপুর থেকে কিনে আনছি। মোকামেও আমদানি কম এবং দামও অনেক বেশি। বর্ষায় কৃষকের সব ফসল নষ্ট হয়ে গেছে; যার কারণে দাম বৃদ্ধি পেয়েছে।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা