× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধামরাইয়ে বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১০:২৯ এএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৪:০৬ পিএম

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সামনে বিক্ষোভরত শ্রমিকরা। প্রবা ফটো

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সামনে বিক্ষোভরত শ্রমিকরা। প্রবা ফটো

ঢাকার ধামরাইয়ে বেতন বৃদ্ধি, সাপ্তাহিক ছুটিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা।

সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়ায় কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

শিল্পপুলিশ-১-এর উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৬টা থেকে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জগামী লেনে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানার সামনে শতাধিক শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শ্রমিকরা ‘আমাদের দাবি মানতে হবে’, ‘বেতনবৈষম্য মানি না’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকরা প্রতিষ্ঠানের কাছে নানা দাবিদাওয়া জানিয়ে আসছিলেন। প্রতিষ্ঠান তাদের মৌখিকভাবে আশ্বস্ত করলেও দাবি মেনে নেয়নি। তিন মাস আগে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখনও শ্রমিকরা বর্ধিত বেতন পাননি। এরই জেরে নয় দফা দাবিতে তারা বিক্ষোভ করছেন।

নয় দফা দাবি হলোÑমাসিক বেতন ১৫ হাজার টাকা করা, বেতনের অর্ধেক ঈদ বোনাস দেওয়া, প্রতিদিন সবাইকে ডিউটি দেওয়া, কর্মদক্ষতার ওপর ভিত্তি করে চাকরি স্থায়ী করা, কোম্পানির লভ্যাংশ দেওয়া, নাইট বিল দেওয়া, কোম্পানির ভেতরে কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার কোম্পানিকে নেওয়া, কোম্পানির প্রতিটি বিভাগে নিরাপত্তার ব্যবস্থা করা ও সাপ্তাহিক ছুটি দেওয়া।

এক নারী শ্রমিক বলেন, ‘৭ হাজার টাকা বেতন পাই। তাতে কিছু হয় না। পরিবার নিয়ে চলতে পারি না। তাদের কাছে বারবার বেতন বৃদ্ধির দাবি জানিয়েছি। কিন্তু দাবি মানেনি। নিয়মিত ডিউটি দেয় না। কোনো ছুটি নেই। পাঁচ বছর ধরে চাকরি করি। কিন্তু স্থায়ী করেনি। তাই আজ আন্দোলন করছি।’

আরেক শ্রমিক বলেন, ‘আমাদের নয়টি দাবি কোম্পানির কাছে জানিয়েছি। যদি তারা না মানে আমরা প্রতিবাদ চালিয়ে যাব।’

এদিকে শ্রমিক বিক্ষোভের জেরে নিরাপত্তার জন্য কারখানার সামনে হাইওয়ে পুলিশ, এপিবিএন, শিল্পপুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যস্থতায় শ্রমিক ও মালিকপক্ষ দফায় দফায় বৈঠক করে সমঝোতায় আসার চেষ্টা চালায়। পাশেই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে এসআই মো. রেজাউল করিম বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবি করেছেন। তাদের দাবিদাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের দায়িত্বশীল কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা