× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে অপহরণ চক্রের সদস্য আলাউদ্দিন গ্রেপ্তার

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১৫:২৪ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১৫:২৫ পিএম

টেকনাফে অপহরণ চক্রের সদস্য আলাউদ্দিন গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় সদস্য আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আলাউদ্দিন ওই এলাকার আবদুল মাবুদের ছেলে।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ২৫ সেপ্টেম্বর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকার আবদুস সালামের ছেলে আতিকুর রহমানকে (২১) অপহরণ করা হয়েছিল। পরের দিন ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রের সদস্যরা। পরে ২৯ সেপ্টেম্বর আতিকুরের বাবা বাদী হয়ে এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা করেছিল। পুলিশ অপহৃত আতিকুরকে উদ্ধার করে ৩০ সেপ্টেম্বর। এ সংক্রান্ত করা মামলায় জড়িত আলাউদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি জানান, এ ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা