× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝরনার ওপর থেকে পা পিছলে কূপে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ১৭:৩৯ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ১৭:৪৬ পিএম

ঝরনার ওপর থেকে পা পিছলে কূপে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

মীরসরাইয়ে রূপসী ঝরনার গভীর কূপ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঝরনার ওপরে ছবি তুলতে গিয়ে পা পিছলে কূপে পড়ে ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। গত এক সপ্তাহে মিরসরাইয়ের ঝরনাতে এ নিয়ে তিনজনের মৃত্যু হলো।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে অবস্থিত রূপসী ঝরনা দেখতে যান ওই দুই শিক্ষার্থী। সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটলে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে। 

নিহত দুই শিক্ষার্থী হলেন, শফিকুর রহমান ও মাহবুবুর রহমান। তারা দুজন কয়েকজন বন্ধুসহ নারায়ণগঞ্জ থেকে ঝরনা দেখতে এসেছিলেন। ২১ বছর বয়সি এই দুই তরুণ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘ঝরনার ওপরে ছবি তোলার সময় একজন পিছলে পড়ে যান। তাকে ধরতে গিয়ে আরও দুজন নিচে পড়ে যান। এদের মধ্যে একজন সাতার জানতেন। তিনি ওপরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন কূপে তলিয়ে যান। ১১টার দিকে খবর পেয়ে আমাদের ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ শুরু করে। ১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।’

এর আগে ২৭ সেপ্টেম্বর উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় ঝরনার ওপর থেকে পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা