× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যানজট নিরসনে পুলিশকে রোড ডিভাইডার দিল নওগাঁ পিপলস সিটি

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ১৭:৪১ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১৮:৪১ পিএম

রোড ডিভাইডার উপহার দিয়েছে ‘নওগাঁ পিপলস্ সিটি’ নামে এক আবাসন কোম্পানি।

রোড ডিভাইডার উপহার দিয়েছে ‘নওগাঁ পিপলস্ সিটি’ নামে এক আবাসন কোম্পানি।

নওগাঁ শহরের বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশকে ৬টি রোড ডিভাইডার উপহার দিয়েছে ‘নওগাঁ পিপলস্ সিটি’ নামে এক আবাসন কোম্পানি। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জজ কোর্টের সামনের সড়কে পুলিশ সুপার কুতুব উদ্দীনের কাছে এসব রোড ডিভাইডার হস্তান্তর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কাজী মহিউদ্দীন আলমগীর।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, ট্রাফিক বিভাগের পরির্দশক মুহাম্মদ আফজাল হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকীসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

নওগাঁ পিপলস্ সিটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মহিউদ্দীন আলমগীর বলেন, ৫ আগস্টের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে এক প্রকার হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। শহরের বিভিন্ন পয়েন্টে যানজট বিগত দিনের তুলনায় অনেকাংশেই বেড়েছে। এ মুহূর্তে কিছু রোড ডিভাইডার কাজে লাগানো গেলে যানজট কিছুটা হলেও কমবে। সেই চিন্তাধারা থেকেই জনদুর্ভোগ কমাতে আমরা ৬টি রোড ডিভাইডার জেলা পুলিশকে উপহার দিয়েছি। যানজট নিরসনে সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন পুলিশ সুপার। শিগগিরই যানজটমুক্ত একটি সুন্দর শহর আমরা দেখব বলে আশাবাদী। প্রয়োজনে আগামীতে জেলা পুলিশকে আরও রোড ডিভাইডার দিয়ে সহযোগিতা করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা