চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২২ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৬ পিএম
চুয়াডাঙ্গায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। প্রবা ফটো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসুন আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোন বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য ও সমৃদ্ধি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি হোটেলে চুয়াডাঙ্গায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ঐক্যমতের ভিত্তিতে দেশবাসী মিলে আমরা অন্তঃবর্তী সরকারকে দায়িত্ব দিয়েছি। তারা যদি ভালো কিছু করে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হবো, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোন ভূল করে, আমরা তাদেরকে ধরিয়ে দিব সংশোধন করে দিবো। কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা পরামর্শ দিয়েছি, ইতিবাচক ফল পেয়েছি। মানুষ হিসেবে তাদের জন্য দোয়া করা উচিত। তারা যেন জাতির প্রত্যাশা এবং বিবেকের বাইরে গিয়ে কোন কাজ না করেন।
তিনি আরও বলেন, ভারত যেমন একটি দেশ আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশি আছে। বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পারিক মর্যাদা ও সমতার ভিত্তিতে সামনে এগিয়ে নেব।
ছাত্র-জনতার আন্দোলনে নিহত-আহত প্রতিটি ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন জামায়াতের আমির।
জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মেহেরপুর জেলা আমীর মওলানা তাজউদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।