× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে যুবক ‘অপহরণ’

মোবাইলে পাঠানো হচ্ছে হাত-পা বাঁধা ভিডিও, সঙ্গে কাফনের কাপড়

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৭ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৫ পিএম

নিখোঁজের পর মারফত আলীর হাত-পা বাঁধা ভিডিও পাঠানো হয়। ছবি : কোলাজ, প্রবা

নিখোঁজের পর মারফত আলীর হাত-পা বাঁধা ভিডিও পাঠানো হয়। ছবি : কোলাজ, প্রবা

চার দিন ধরে নিখোঁজ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের মৎস্যচাষি মারফত আলী (৩৪)।  সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শাহরাস্তি থানায় একটি নিখোঁজ ডায়েরি করে তার পরিবার। এর আগে গত ২৪ সেপ্টেম্বর নিখোঁজ হন তিনি।

এদিকে পরিবারের কাছে সামাজিকমাধ্যম হোয়াটসঅ্যাপ ও ইমোতে কখনও কাফনের কাপড় পড়ানো ভিডিও আবার কখনও হাত-পা বাঁধা ভিডিও পাঠানো হচ্ছে। এতে দুই সন্তান ও স্ত্রীসহ পরিবারের সদস্যদের মাঝে বাড়ছে দুশ্চিন্তা।

হোয়াটসঅ্যাপে পাঠানো দুটি ভিডিওবার্তায় দেখা যায়, একটিতে কাফনের কাপড় পরানো, হাত-পা বাঁধা নিস্তেজ হয়ে পড়ে আছে মারফত আলী। আরেকটিতে একটি ওয়াশরুমে হাত বাঁধা দাঁড়ানো অবস্থায়।

নিখোঁজ মারফত আলীর বড় ভাই মোহাম্মদ আলী বলেন, গেল ২৪ সেপ্টেম্বর তার ভাই মুড়াগাঁও থেকে মোটরসাইকেলযোগে কচুয়া উপজেলার আকানিয়া এলাকায় ব্যবসায়িক কাজে যান। দুপুরের পর থেকে তার আর খোঁজ মিলছে না। তার নিজের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ও ইমো থেকেই ভিডিও, ছবি পাঠানো হচ্ছে। তবে কোনো কথা বলছে না। তারা কোনো টাকাও দাবি করছে না।

শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) জানান, থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছে। তারপর থেকে লোকেশন শনাক্তকরণসহ প্রযুক্তির সহায়তায় তদন্ত কাজ চলছে।

পরিবারের পক্ষ থেকে শাহরাস্তি থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ক্যাম্পে জিডির কপি দিয়ে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে মৎস্য ব্যবসায়ী মারফত আলীর সন্ধান পেতে চায় পরিবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা