× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগ-বিএনপি তর্ক

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

রাজশাহী অফিস

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪১ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৫ পিএম

মোহনপুর থানা। ছবি : সংগৃহীত

মোহনপুর থানা। ছবি : সংগৃহীত

রাজশাহীতে আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকের বিরুদ্ধে। এসময় তাকে রক্ষা করতে গেলে কুপিয়ে আহত করা হয় আরও একজনকে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের পালশা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন (৩০) ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং পালশা গ্রামের আবু সামাদের ছেলে। আহত মো. বুলবুল কৃষক দলের সদস্য এবং সাদ্দামের বড় ভাই।

অভিযুক্ত মো. এসছার (৩২) পালশা গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে এবং পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির স্বঙ্গে সম্পৃক্ত।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাদ্দাম হোসেনের সঙ্গে এসছারের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে এসছার তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে এলাপাথারি সাদ্দামের মাথায়, পিঠে ও হাতে কোপ দেয়। এ সময় তার বড়ভাই মো. বুলবুল এগিয়ে এলে তাকেও কোপ দেয় এসছার। পরে দুইজনকে আহত অবস্থায় মোহনপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন এবং বুলবুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে রামেকে ভর্তি করা হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাদ্দাম হোসেন নামের বিএনপির এক সমর্থক ও তার ভাইকে কুপিয়ে যখম করে এসছার নামে স্থানীয় আরেক যুবক। ঘটনার পর থেকে পলাতক আছে এসছার। তাকে ধরতে কাজ করছে পুলিশ। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা