× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈরী আবহাওয়ায়

প্রতিকূল সাগর থেকে উপকূলে ফিরেছে ট্রলার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩১ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৫ পিএম

বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া ট্রলার উপকূলে ফিরে আসছে। পটুয়াখালীর কলাপাড়ার মৎস্যবন্দর আলীপুর-মহিপুরের শিববাড়িয়া নদীতে। প্রবা ফটো

বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া ট্রলার উপকূলে ফিরে আসছে। পটুয়াখালীর কলাপাড়ার মৎস্যবন্দর আলীপুর-মহিপুরের শিববাড়িয়া নদীতে। প্রবা ফটো

বৈরী আবহাওয়ায় ফের উত্তাল হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর। এতে নিরাপদ আশ্রয় নিতে সমুদ্র থেকে ইলিশশূন্য হাতে মৎস্যবন্দরের ঘাটে ফিরছেন উপকূলের জেলেরা। জেলেরা জানান, গত সোমবার মধ্যরাতে মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। সমুদ্রে মাছ শিকার করতে না পেরে পটুয়াখালী উপকূলের অন্যতম মৎস্যবন্দর আলীপুর-মহিপুরের শিববাড়িয়া নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছেন তারা।


জেলেরা বলেন, ইলিশ মৌসুমের শুরুতেই সামুদ্রিক মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা ছিল। এর পরপরই দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে আশানুরূপ ইলিশের দেখা পাযননি মৎস্যবন্দরের জেলেরা। সব মিলিয়ে হতাশ উপকূলের হাজার হাজার জেলে। কেউ কেউ পেশা পরিবর্তনের কথা ভাবছেন। আবার অনেকেই দাদন নিয়ে বাধ্য হয়ে এ পেশায়ই পড়ে আছেন।

আলীপুর মৎস্যবন্দর ব্যবসায়ী জাফর হাওলাদার বলেন, সম্প্রতি ৬৫ দিনের মৎস্য অবরোধ শেষেই সাগরে শুরু হয়েছে দফায় দফায় নিম্নচাপ, যার কারণে সাগর থেকে ট্রলার নিয়ে বারবার জেলেরা ঘাটে ফিরে আসছেন। ফিরে আসা এই ট্রলারগুলোর প্রতিটিতে কয়েক লাখ টাকার বাজার করে সাগরে পাঠাতে হয়। কখনও নিম্নচাপ, কখনও লঘুচাপ সব মিলিয়ে বড় রকমের ক্ষতির মধ্যে আছি ট্রলার মালিকরা।


এফবি মা-বাবার দোয়া ট্রলারের মাঝি হাকিম হাওলাদার বলেন, ৬৫ দিনের অবরোধের পর এখন পর্যন্ত লাভের মুখ দেখিনি‌। বাজার সওদা করে যখনই সমুদ্রে নামি, দুয়েক দিন ফিশিং করার পরই আবহাওয়া খারাপ হয়ে যায় উপায় না পেয়ে আবার ঘাটে ফিরে আসি। এভাবে চলতে থাকলে এ পেশা ছেড়ে দিতে হবে।

মহিপুর আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, ইলিশের দাম চড়া থাকলেও তেমন দেখা পাচ্ছি না। বৈরী আবহাওয়ায় জেলেরা সমুদ্রে ফিশিং করতে না পারায় জেলেসহ আমরা আড়তদাররা বিপাকে পড়েছি।


আলীপুর মৎস্য আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল ঘরামী বলেন, গত চার বছরে আমরা ব্যবসার মুখ দেখিনি। লাখ লাখ টাকা দাদন দিয়ে এভাবে চলতে থাকলে এ পেশা টিকিয়ে রাখার সাধ্য নাই।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরা ট্রলারগুলো মঙ্গলবার সকাল থেকে ঘাটে ফিরতে শুরু করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র বারবার উত্তাল হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা