মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৯ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৪ পিএম
নিকলী থানা। প্রবা ফটো
কিশোরগঞ্জের নিকলীতে জলমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছাতিরচর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রাতে জলমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ছাতিরচর ইউনিয়নের আহ্বায়ক পরশ মাহমুদ গ্রুপ এবং যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে। পরে খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।