× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবির হাতে আটক বিএসএফ সদস্যকে ৮ ঘণ্টা পর ফেরত

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৬ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৭ পিএম

আটক বিএসএফ সদস্য উপল কুমার দাস। প্রবা ফটো

আটক বিএসএফ সদস্য উপল কুমার দাস। প্রবা ফটো

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য উপল কুমার দাসকে ফেরত দিয়েছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

এর আগে একইদিন বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দের হাট সীমান্তে বিএসএফের ওই সদস্যকে আটক করা হয়।

আটক উপল কুমার দাস (৪০) ভারতের উত্তর দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্তঘেষা মধ্য গৌরিপুর ৬৩ বিএসএফ ক্যাম্পের কর্মরত সদস্য।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল আনাম ডন বলেন, আজ সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ৪৩৪ নম্বর মূল পিলারের ৬ নম্বর সাব-পিলার এলাকায় দিয়ে বিএসএফ সদস্য উপল কুমার দাস বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েন। এ সময় ৪২ বিজিবির চাঁন্দেরহাট ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। উপল কুমার ইউনিফর্ম পরিহিত থাকলেও তিনি নিরস্ত্র ছিলেন।

এ বিষয়ে বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, ওই বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়াতে গিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা