× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ছাত্র আন্দোলনে নিহত রাতুলের দাফন সম্পন্ন

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:১০ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৬ পিএম

বগুড়ায় ছাত্র আন্দোলনে নিহত রাতুলের দাফন সম্পন্ন

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত জুনায়েদ ইসলাম রাতুলের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের নামাজগড় আঞ্জুমান-ই গোরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত রাতুলের বাবা জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৯টায় রাতুলের জানাজা নামাজ সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের আগে বক্তব্য দেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ মোশারফ হোসেন, শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, পৌর কাউন্সিলর মেহেদী হাসান হিমু, পরিবারের পক্ষ থেকে আমির হামজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফয়সাল আহমেদ, ইমাম হোসাইন ইমন। এ ছাড়া বগুড়া জেলা ছাত্রদল সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

৫ আগস্ট সকাল থেকেই বগুড়া শহরের বড়গোলায় ছাত্র-জনতার বিক্ষোভে গিয়েছিল উপশহর পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাতুল। বিকাল সাড়ে ৪টার দিকে ছাত্র-জনতার মিছিলটি যখন বগুড়া সদর থানার দিকে এগোচ্ছিল। সে সময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয় রাতুল। রাতুলের শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ভর্তি করা হয় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। প্রায় এক মাস ২০ দিন চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার ভোরে হাসপাতালে মারা যায় রাতুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা