× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৭ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৬ পিএম

সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী  মো. মাহবুবুর রহমান

সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান

সাবেক সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর দুটার দিকে অসুস্থতাজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পরিবার থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ৯টায় কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জোহর-বাদ গ্রামের বাড়ি বালিয়াতলিতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে সমাহিত করা হবে।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুর রহমান। তিনি ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে নির্বাচিত হওয়ার পর তিনি আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন। তিনি কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে হত্যা, বিস্ফোরক আইনসহ পেনাল কোডের জামিন অযোগ্য ধারায় তার নামে একাধিক মামলা দায়ের করা হয়। এতে তিনি অনেকটা বিচলিত হয়ে পড়েন। মৃত্যুর দিনেও গতকাল উপজেলা যুবদলের এক নেতা বাদী হয়ে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা