× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে বিদ্যালয় মাঠে নির্মাণসামগ্রী, দুর্ভোগে শিক্ষার্থী

নাটোর সংবাদদাতা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ২১:৫২ পিএম

শহরের চক আমহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এভাবেই ফেলা হচ্ছে রাস্তার নির্মাণসামগ্রী। ছবি : প্রবা

শহরের চক আমহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এভাবেই ফেলা হচ্ছে রাস্তার নির্মাণসামগ্রী। ছবি : প্রবা

নাটোর শহরতলির চক আমহাটি উচ্চবিদ্যালয়ের মাঠ দখল করে নির্মাণসামগ্রী ফেলে রাখায় দুর্ভোগে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে পাথরকুচির আঘাতে আহত হচ্ছে শিক্ষার্থী। বাতাসে বালু উড়ে শ্রেণিকক্ষে প্রবেশ করায় শিক্ষার্থীদের শ্বাসকষ্টসহ শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলছেন, ‘মাঠে নির্মাণসামগ্রী রাখতে নিষেধ করা হয়েছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কর্ণপাত করেনি। এ নিয়ে খুব বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে।’

মঙ্গলবার সরেজমিন গেছে, স্কুলমাঠের অর্ধেকেরও বেশি অংশজুড়ে ফেলে রাখা হয়েছে পাথর ও বালু । মাঠজুড়ে ছড়িয়ে আছে পাথরের কুচি। মাঠে নামানো হচ্ছে বালি । ছোট ছোট পাথরকুচি ছড়িয়ে পড়েছে পুরো মাঠে। বন্ধ হয়ে গেছে খেলাধুলা। একটু বাতাস হলেই উড়ছে ধুলোবালি। শ্রেণিকক্ষে জমা হচ্ছে ধুলোর আস্তরণ। শিশুদের মধ্যে অনেকেই শ্বাসকষ্টে ভুগছে।

নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান জোবায়দা কনস্ট্রাকশন এই মাঠ দখলের কাজটি করেছে। কিন্তু ঠিকাদার হাবিবুর রহমান নয়ন এর দায় নিতে রানাজ। তিনি সাংবাদিকদে সাফ বলে দিয়েছেন, ‘সরকারি কাজের মালামাল রাখা হয়েছে। বিকল্প জায়গা না থাকায় বিদ্যালয় মাঠে রাখা হয়েছে। নির্মাণসামগ্রী রাখার সুযোগ না দিয়ে উন্নয়নকাজ কিভাবে করা সম্ভব?’

দু-এক দিনের মধ্যে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হবে বলে স্কুল পরিচালনা কমিটির সভাপতি সভাপতি জামিল হোসেন জানিয়েছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুনকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বিরক্তকে হয়ে বলেন, ‘এত অভিযোগ থাকলে উন্নয়ন কাজ ব্যহত হয়। খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা