× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে ৩৫ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৭ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২১ পিএম

কক্সবাজারে  ইয়াবাসহ পুলিশ কনস্টেবলকে আটক করা হয়। প্রবা ফটো

কক্সবাজারে ইয়াবাসহ পুলিশ কনস্টেবলকে আটক করা হয়। প্রবা ফটো

কক্সবাজারে ৩৫ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় মাদক পাচারে সহযোগিতা করার অভিযোগে সিএনজিচালিত অটোরিকশার চালককেও আটক করা হয়।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএনসির কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

আটক জাহাঙ্গীর আলম ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ঢাকা জজ কোর্টে কর্মরত কনস্টেবল। এ ছাড়া তাকে বহনকারী অটোরিকশা চালক শামসুল আলম উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

কক্সবাজার ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেয়। তার ব্যাগ তল্লাশি করে ৩৫ হাজার পিস ইয়াবা পাওয়ায় যায়। জাহাঙ্গীরকে ইয়াবা পরিবহনে সহযোগিতা করার অপরাধে অটোরিকশা চালক শামসুলকেও আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে। পুলিশ কনস্টেবল ঢাকা জেলা কোর্টে কর্মরত। আগে তিনি দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা