× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৮ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩০ পিএম

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

ছয় দিন বন্ধ থাকার পর আবারও চালু হলো দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি। নতুন অয়েল পাম্প স্থাপন করে রবিবার (১৫ সেপ্টেম্বর)  দুপুর ১টা ৫৯ মিনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। এ ইউনিটে দৈনিক ২০০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এটি চালু রাখতে প্রতিদিন ২২০০ থেকে ২৩০০ টন কয়লার প্রয়োজন হবে।

৬ সেপ্টেম্বর থেকে তৃতীয় ইউনিটটি চালু হলেও ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় অয়েল পাম্প নষ্ট হওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এদিকে গত ১২ সেপ্টেম্বর রাত থেকে ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এ ইউনিটটি ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও প্রতিদিন ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে এই কেন্দ্রের দুটি ইউনিট থেকে ২৮৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে, যা উত্তরের লোডশেডিং অনেকাংশে কমে আসবে বলে আশা করে কর্তৃপক্ষ।

জানা গেছে, বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডে কয়লা মজুদ আছে ২ লাখ ৫০ হাজার টন। এ খনি থেকে দৈনিক কয়লা সরবরাহ করা হয় তিন থেকে সাড়ে তিন হাজার টন। তাপবিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য দৈনিক প্রায় ৪ হাজার ৮০০ টন কয়লার প্রয়োজন। তবে তিনটি ইউনিট একসঙ্গে কখনও চালানো হয়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা