× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : নিজামীপুত্র মোমেন

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২০ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৬ পিএম

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন । প্রবা ফটো

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন । প্রবা ফটো

জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায়বিচারে বিশ্বাস করে। এজন্য ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসরদের ন্যায়বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুরে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাজিবুর রহমান মোমেন বলেন, মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে আমার বাবাসহ যাদের হত্যা করা হয়েছে, সেই তথাকথিত বিচারের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করতে হবে। কারা কারা জড়িত, কীভাবে তদন্ত করা হয়েছে, কীভাবে সাক্ষীগুলো ম্যানেজ করা হয়েছিল। এগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই বিচারের দায়িত্ব সরকারের। যখন শেখ হাসিনা বলেছিল যে যুদ্ধাপরাধীদের সন্তানরা ষড়যন্ত্র করছে। এরপর আরমানকে গুম করল এবং আমি গুম হওয়ার আশঙ্কায় জামায়াতের আমীরের পরামর্শে দেশত্যাগ করি।

নির্বাচনের প্রশ্নে তিনি জানান, এলাকাবাসী ও দল চাইলে আগামী নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে নির্বাচন করতে প্রস্তুত রয়েছেন।

দীর্ঘ ৮ বছর পর লন্ডন থেকে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার বিমানবন্দরে পৌঁছান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সেখানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। এরপর আজ বেলা ১১টার দিকে ঢাকা থেকে প্রথমে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মোড়ে আসেন। সেখানে নেতাকর্মীরা বিশাল বহর নিয়ে তাকে স্বাগত জানান। এরপর সেখান থেকে দুপুর ১২টার দিকে বেড়ার সিএন্ডবি গোল চত্বরমোড়ে পথসভা শেষ সাঁথিয়ার পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে‌ সাঁথিয়া ও বেড়া উপজেলার সর্বস্তরের মানুষের ঢল নামে।

এসব কর্মসূচিতে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক জেলা আমির আব্দুর রহিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ,  বেড়া উপজেলা জামায়াতের আমির ডা. আব্দুল বাছেদ, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমানসহ ঊর্ধ্বতন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা