× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশনে মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ৭

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৫ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাশনে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে ট্রলারে থাকা তিনজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ আছেন সাত জেলে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ট্রলারমালিক আবদুস সালাম হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার করে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোড়ে এ দুর্ঘটনা ঘটে।

তৎক্ষণিক উদ্ধার এবং নিখোঁজ জেলেদের নাম-পরিচয় জানা যায়নি। তবে এসব জেলে ঢালচর ও চর মানিকা ইউনিয়নের বাসিন্ধা বলে জানা গেছে। 

ঢালচর ঘাটের জেলেরা জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢালচর ঘাট থেকে আক্তার নামে এক মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যান। দুই দিন সাগরে থাকার পর বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সাগর থেকে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে আক্তার মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও অপর সাত জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

ট্রলারমালিক আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার তার মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ১০ মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যান। শুক্রবার বিকালে ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে ১০ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও এখন পর্যন্ত সাত জেলে নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে তিনটি ট্রলার সাগরে ছেড়ে গেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ‘ট্রলারডুবির বিষয়টি কোনো জেলের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি।’ 

চর মানিকা জোনের নৌ কন্টিজেন কমান্ডার মো. সানোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি জানা নেই, তবে খোঁজ নিয়ে উদ্ধার অভিযানে যাওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা