× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় যৌথ বাহিনীর অভিযানে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০০ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৩ পিএম

নেত্রকোণার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে যৌথ বাহিনী। প্রবা ফটো

নেত্রকোণার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে যৌথ বাহিনী। প্রবা ফটো

নেত্রকোণার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্ত এলাকা উমরগাঁও নতুন বাজার থেকে এসব চিনি জব্দ করা হয়।

নেত্রকোণা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যৌথ বাহিনীর একটি টিম রংছাতি ইউনিয়নের উমরগাঁও নতুন বাজার গ্রামের মো. আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে চোরাই পথে আমদানি করা ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দ চিনির আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। এ চিনি বিজিবিকে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, উপজেলা সদরে যৌথ বাহিনীর অভিযানে এক ব্যক্তির গোডাউন থেকে এ চিনি জব্দ করা হয়েছে। জব্দ চিনি বিজিবিকে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কলমাকান্দা উপজেলা সদরের এতিমখানা রোডে রফিক মিয়া নামে এক ব্যক্তির গোডাউনে সেনাবহিনীর যৌথ অভিযানে ১৬ লাখ টাকার ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা