× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা সংবাদদাতা

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১৫:১২ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১৭:২০ পিএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় নাগরিক মঞ্চের মানববন্ধন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় নাগরিক মঞ্চের মানববন্ধন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করেছে নাগরিক মঞ্চ। শনিবার দুপুরে শহরের নাট্য সংস্থার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা বলেন, ‘সরকার পূর্ব ঘোষাণা ছাড়াই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। এতে জনভোগান্তি সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ চরম সংকটে পড়েছে। তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফারুক কবীর, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, আহাদ বকুল, হাসান মোর্শেদ দীপন প্রমুখ।

প্রবা/ইউরি/এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা