× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হত্যাচেষ্টা মামলা করলেন হিরো আলম

বগুড়া অফিস

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪১ পিএম

মামলার পর এরুলিয়ার নিজ বাসায় সাংবাদ সম্মেলন করেন হিরো আলম। প্রবা ফটো

মামলার পর এরুলিয়ার নিজ বাসায় সাংবাদ সম্মেলন করেন হিরো আলম। প্রবা ফটো

বগুড়া আদালত চত্বরে হামলার ঘটনায় হত্যাচেষ্টার মামলা করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর থানায় তিনি এ মামলা করেন। মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- নন্দীগ্রাম উপজেলার মামুন আহম্মেদ, শাজাহানপুরের রনি, সদর উপজেলার ফাঁপোড় এলাকার শামীম, গাবতলীর নাজমুল ওরফে সবুজ, সদরের উলিপুরের নুরুল ইসলাম, কুকরুল এলাকার সবুজ, উজ্জল এবং জাহাঙ্গীর। 

 বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া।

মামলায় হিরো আলম উল্লেখ করেন, উল্লেখিত আসামিরা হিরো আলমকে চারদিক থেকে ঘিরে ধরে হত্যার উদ্দেশে হামলাসহ বেধড়ক মারধর করেন।

মামলার পর হিরো আলম তার এরুলিয়ার নিজ বাসায় সাংবাদ সম্মেলন করে বলেন, ‘আদালত চত্বরে আমার ওপর হামলার ঘটনায় আমি সদর থানায় আটজনের নামে হত্যাচেষ্টা মামলা করেছি। এদের মধ্যে নুরুল আওয়ামী লীগ করে আর বাকি সবাই বিএনপির সঙ্গে জড়িত।’

হিরো আলম আরও বলেন, ‘আমি হয়তো আর বেশিদিন বাঁচব না। আমাকে এ ঘটনার পর থেকেই নানা জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে। তারা হয়তো আমাকে মেরে ফেলবে নয়তো জেলের ভেতরে রাখবে। তবে আমি হিরো আলম কখনই অন্যায়ের কাছে মাথা নত করব না।’

এর আগে, ৮ সেপ্টেম্বর দুপুরে বগুড়া আদালত চত্বরে হামলার শিকার হন হিরো আলম। এ সময় তাকে কান ধরে উঠ বস করানোসহ বেধড়ক মারপিট করা হয়। এ ঘটনায় তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন। পরে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে হিরো আলমের অভিযোগ অস্বীকার করা হয়। পরেরদিন আবারও হিরো আলম সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। শজিমেক হাসপাতালে করা ওই সংবাদ সম্মেলনে হিরো আলম তার হামলার জন্য বিএনপির পাশাপাশি আওয়ামী লীগকেও দায়ী করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা