× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় সাবেক মেয়র সূচনাসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৪ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:১০ পিএম

সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা। ছবি : সংগৃহীত

সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি নন্দনপুরে সশস্ত্র হামলা ও গুলিতে আহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে কুমিল্লা সিটি করপোরেশনের অপসারিত মেয়র তাহসীন বাহার সূচনাসহ ১০৫ জনের নামে ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়েছে।

নগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আন্দোলনের সময় গুলিবিদ্ধ মো. আবু সাঈদ বাদী হয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এ মামলা দায়ের করেন। থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া মামলার বিষয়ে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদি, সরকার মাহমুদ জাবেদ, আব্দুল সাত্তার, মো. এমদাদ উল্লা, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু, কাজী মোজাম্মেল, যুবলীগ নেতা দুলাল হোসেন অপু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা