× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোমনায় মা ও দুই শিশু হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

হোমনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৮ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৫ পিএম

গ্রেপ্তারকৃত আক্তার হোসেন ওরফে সুমন। প্রবা ফটো

গ্রেপ্তারকৃত আক্তার হোসেন ওরফে সুমন। প্রবা ফটো

কুমিল্লার হোমনায় ঘরে ঢুকে মা-ছেলেসহ তিনজনকে হত্যার ঘটনায় আক্তার হোসেন ওরফে সুমন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে হোমনা পৌরসভার শ্রীমদ্দি চরেরগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকালে আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে সুমন। সে ওই এলাকার হক মিয়ার ছেলে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার ঘটনায় নিহত মাহমুদার বাবা  মামলা করার পর রহস্য উদঘাটনে নামে পুলিশ। তদন্তের মাধ্যমে হত্যাকারী সুমনকে শনাক্ত করে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকালে আদালতে পাঠানো হলে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সুমন।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের শাহপরানের ঘর থেকে তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাহমুদা আক্তার, একমাত্র ছেলে শাহেদ ও তার মামাতো ভাইয়ের মেয়ে দুলালপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তিশামণির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহমুদা আক্তারের বাবা শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা হোসেন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। 

ঘটনার পর পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আসফাকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, পিবিআই, সিআইডি, র‍্যাবসহ সেনাবাহিনীর টিম খুনের রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা