× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় পদ্মা নদীতে বালুখেকোর হানা, প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪২ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৬ পিএম

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন ও ফসলি জমি নদীগর্ভে। প্রবা ফটো

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন ও ফসলি জমি নদীগর্ভে। প্রবা ফটো

দেশের প্রতিকূল পরিস্থিতির মধ্যেই পাবনা সদর উপজেলার ভাড়ারায় পদ্মা নদীতে বালু উত্তোলন করছে পাবনা ও কুষ্টিয়ার একটি প্রভাবশালী সিন্ডিকেট। নদীর তীর ঘেষে বালুর উত্তোলনের ফলে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে কৃষকদের শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। প্রতিবাদ করতে গেলে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেনা প্রশাসনও।

সরেজমিনে দেখা যায়, পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চর কণ্ঠগজরা এলাকায় বালু উত্তোলনের দৃশ্য দেখলে মনে হবে এটি কোনো নৌবন্দর। কিন্তু সেখানে প্রকাশ্যে ১৫ থেকে ২০টি ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। শতাধিক ট্রলার মাধ্যমে এসব বালু চলে যাচ্ছে পাবনার ভাড়ারা, দোগাছী, পাকশী, সুজানগর, কুষ্টিয়ার পাংশা, কুমারখালী ও রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে।

নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, নৌকার ওপর অস্ত্র নিয়ে তারা বালু উত্তোলন করছেন। বছরের পর বছর ধরে এই কাজ চলছে। আমরা ধারণ করেছিলাম সরকার পতনের পর বালু উত্তোলন বন্ধ হবে কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ দেখি না। প্রতিবাদ করলেই আমাদের দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এসব অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কেউ নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের সহযোগী আব্দুল আলিম এবং পাবনার ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খানসহ আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রিত প্রভাবশালী সিন্ডিকেটের নেতৃত্বে এই বালু উত্তোলনের মহাকর্মযজ্ঞ চলছে। নৌপুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট মহলগুলোকে ম্যানেজ করেই চলছে বালু উত্তোলন । গত বুধবার ( ৫ সেপ্টেম্বর) বালু উত্তোলন করতে নিষেধ করায় তিন কৃষকে পিটিয়ে আহত করা হয়েছে। দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। ভয়ে তাদের বিরুদ্ধে আর কেউ কথা বলতে সাহস করছেন না।

মন্তব্য নিতে আব্দুল আলিমের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পাবনার ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, ‘গত এক মাস ধরে বালু উত্তোলন করা হচ্ছে। কিন্তু এসবের সঙ্গে আমি জড়িত নই। আমার জড়িত থাকার বিষয়টি মিথ্যা।’

এ বিষয়ে চেষ্টা করেও পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। তবে নিজেদের জড়িত থাকার বিষয়টি মিথ্যা বলে মন্তব্য করে পাবনার নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা যখন অভিযানে যাই তখন তারা পালিয়ে যায়। আমাদের জনবলও কম। তারপরও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আবারও অভিযান চালাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা