× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কাপ্তাই বিএনপি নেতা বহিষ্কার

কাপ্তাই প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৭ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫২ পিএম

বহিষ্কৃত নেতা মো. নুরুল আলম। ছবি: সংগৃহীত

বহিষ্কৃত নেতা মো. নুরুল আলম। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্রবিরোধী কাজে লিপ্ত থাকায় কাপ্তাই উপজেলা বিএনপি কমিটির কার্যকরী সদস্য মো. নুরুল আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

রবিবার (১ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু এবং সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে দলের সুনাম নষ্ট করে ও দলীয় পদ পদবি ব্যবহার করে নিজ স্বার্থে জনমনে আতঙ্ক সৃষ্টি, বিভিন্ন ব্যবসায়ী ও জনগণের কাছ থেকে চাঁদার জন্য হুমকি দেওয়াসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। এ অপরাধে ও দলীয় শৃঙ্খলা অমান্য করায় গঠনতন্ত্র ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত রবিবার থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে এ বিষয়ে কাপ্তাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন জানান, নুরুল আলমের সঙ্গে দলের আর কোনো সম্পর্ক নেই। তার অপকর্মের দায় দল কখনও নেবে না। আজকের পর থেকে তিনি কোনো খারাপ কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কাপ্তাই উপজেলায় যারা বিএনপি দলের সুনাম নষ্ট করে কিছু করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধেও দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা