ধামরাই (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ২১ নভেম্বর ২০২২ ১৪:৩১ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২২ ১৫:৩৬ পিএম
প্রতীকী ছবি
ঢাকার ধামরাইয়ে দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় পর থেকেই পলাতক আছেন স্বামী কহিনুর ফকির।
ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফুটনগর ফকিরপাড়া গ্রামে সোমবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম জুলেখা বেগম।
কহিনুর ফকিরের বাড়ি কুল্লা ইউনিয়নের ফুটনগর ফকিরপাড়া গ্রামে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে এসআই জানান, গত কয়েক দিন ধরেই কহিনুর ফকির ও তার স্ত্রী জুলেখা বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ৩৫ বছরের সংসারে স্বামী নতুন করে আরেকটি বিয়ে করতে চাওয়ায় ঝগড়ার মূল কারণ। এ ঘটনার জেরেই কহিনুর ফকির স্ত্রী জুলেখা বেগমকে এলোপাথারি মারপিট করে। এতে ঘটনাস্থলেই জুলেখা বেগম মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কহিনুর ফকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।