× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে গৃহবধূকে গলা কেটে হত্যার দায়ে স্বামীসহ ২ জনের ফাঁসি

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১৭:০২ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৮:১৭ পিএম

রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়। প্রবা ফটো

রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়। প্রবা ফটো

নড়াইলে গৃহবধূকে গলা কেটে হত্যার দায়ে তার স্বামী রনি শেখ ও আব্বাস ফকিরকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও জেলা দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডিতরা রনি শেখ এবং তার বন্ধু আব্বাস ফকির সদরের আউড়িয়া ইউনিয়নের বাসিন্দা। হত্যার শিকার নারীর নাম আছিয়া বেগম।

নড়াইল জেলা দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নুর মোহাম্মদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাতে তিনি জানান, ২০২২ সালের চার নভেম্বর সকালে নড়াইল সদর উপজেলায় শড়াতলা গ্রামে গৃহবধূ আছিয়া বেগমকে তার স্বামী প্রথমে গলাকেটে হত্যা করে। পরে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে স্বামীসহ তার সহযোগী আব্বাস। এ ঘটনায় ৫ নভেম্বর আছিয়া খাতুনের মা রেবেকা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যা মামলা করেন। ২৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা