× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বতঃস্ফূর্তভাবে মানুষ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে : পার্থ

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ২০:০৮ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ২০:৪০ পিএম

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বন্যাকবলিত দিঘলী ইউনিয়নের দিঘলী বাজারে বন্যার্তদের সহায়তায় আন্দালিব রহমান পার্থ। প্রবা ফটো

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বন্যাকবলিত দিঘলী ইউনিয়নের দিঘলী বাজারে বন্যার্তদের সহায়তায় আন্দালিব রহমান পার্থ। প্রবা ফটো

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, লক্ষ্মীপুরে বন্যার ভয়াবহ রূপ দেখেছি। তবে স্বস্তির বিষয় হচ্ছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বন্যাকবলিত দিঘলী ইউনিয়নের দিঘলী বাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমরাও চেষ্টা করছি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে। এজন্য বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দিতে লক্ষ্মীপুর এসেছি।

তবে বন্যা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করতে রাজি হননি তিনি। পরে দিঘলী উচ্চ বিদ্যালয় আশ্রয়ণকেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা