বগুড়া অফিস
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ০৯:১৬ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪ ১০:৪৬ এএম
শাহাদত আলম ঝুনু
বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের ভাটকান্দির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শাহাদত আলম ঝুনু বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন। কয়েক দিন আগে তিনি ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।
ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান বলেন, হত্যাসহ দুটি ঝুনুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।