× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলের সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১৭:৪৬ পিএম

নড়াইলের সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে

দুদকের করা একটি দূর্নীতি মামলায় নড়াইল পৌরসভার ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসসহ ৬ জনের ৭ বছরের সাজা বহাল রেখেছে যশোরের আদালত। 

বৃহস্পতিবার (২২ আগষ্ট) যশোরের স্পেশাল জজ আদালতের হাজিরা দিলে আদালত তাদের সাজা মওকুফের আবেদন (লিভ টু আপিল) বাতিল করে সাজা বহালের রায় দেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শরফুল আলম লিটু, তৎকালীন কাউন্সিলর সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু, অহম্মদ আলী খান, রফিকুল ইসলাম ও মোহাম্মদ তেলায়েত হোসেন।

দুদকের মামলায় সাজা হওয়ায় সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সোহরাব হোসেন বিশ্বাসকে ২০১৭ সালের ৫ অক্টোবর এবং সাবেক পৌরমেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাসকে ৬ অক্টোবর সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। পরবর্তী পৌরমেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস মারা যাওয়ায় মামলা থেকে তাকে অব্যহতি দেওয়া হয়।

যশোর জেলা জজ আদালতের সরকারি আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, উচ্চ আদালতে করা লিভ টু আপিলে আসামিদের নিম্ন আদালতে হাজিরা দেবার আদেশ দেওয়া হয়েছিলো। আদালত তাদের লিভ টু আপিল খারিজ করে সাজা বহাল রেখেছেন। এই মামলায় নিম্ন আদালতের জামিন দেবার এখতিয়ার নেই, তারা পরবর্তীতে উচ্চ আদালতে সাজার বিরুদ্ধে লিভ টু আপিল করতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা