কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪ ২০:৫৪ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪ ২১:০৭ পিএম
গাজীপুরের কলিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ। প্রবা ফটো
গাজীপুরের কালিয়াকৈরে কালিয়াকৈর পৌরসভার মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে স্বপদে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল কিছুটা ধীরগতি লক্ষ করা যায়।
গার্মেন্টস ব্যবসায়ীর শাহ ফকিরের সঞ্চালনায় কালিয়াকৈর পৌর বিএনপির সেক্রেটারি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদ সাইজুদ্দিন আহম্মেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ, পৌর বিএনপির সাবেক সভাপতি হযরত আলী মিলন।
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে বক্তারা বলেন, কালিয়াকৈর পৌরসভার অপসারিত মেয়র মুজিবুর রহমানকে তার স্বপদে ফিরিয়ে আনার দাবিতে নানা ধরনের স্লোগান ও বক্তব্য দেন।
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে কালিয়াকৈর পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যবসায়ী ও পৌরসভার সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।