চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ২১:০৯ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ২২:০৮ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ এলাকার ‘দি নাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর নির্বাচনে এ আর এম শামিম উদ্দিন সভাপতি ও ক্যাপ্টেন নুর মোহাম্মদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ১৬ আগস্ট সংগঠনটির কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে একই দিন সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে এ আর এম শামিম উদ্দিন সভাপতি, মো. আজম খান সহসভাপতি, ক্যাপ্টেন নুর মোহাম্মদ সাধারণ সম্পাদক এবং সদস্য পদে মহিউদ্দিন সাদেক খান, ক্যাপ্টেন কাজী আরিফুল আলম, ড. মো. মঞ্জুর কিবরিয়া, ইঞ্জিনিয়ার জাহিদ কামাল, ড. মোশাররফ হোসেন, মো. মনিরুল ইসলাম মুন্না, ক্যাপ্টেন মুহাম্মদ আক্কাস উদ্দিন, মো. আবদুল্লাহ আজম ও মো. গোলাম মোরশেদ নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, দি নাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে চাকরিজীবী, ব্যবসায়ী, মেরিনার্স, ডাক্তার, প্রকৌশলী, ব্যাংকার, অধ্যাপক ইত্যাদি পেশাজীবীর ১০৭ জন প্লট মালিক রয়েছেন। সংগঠনটির নির্বাচনে এসব প্লট মালিকরাই ভোট প্রদান করেন।