× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদী‌তে মাছ ধর‌তে গি‌য়ে বজ্রাঘাতে বাবা নিহত, ছে‌লে নি‌খোঁজ

ভোলা প্রতি‌বেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১৮:২২ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ১৮:৫৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভোলায় নদী‌তে মাছ ধরতে গি‌য়ে বজ্রাঘাতে মো. সালাউদ্দিন মা‌ঝি (৩৬) না‌মে এক জে‌লে নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় নদী‌তে প‌ড়ে তার ছে‌লে মো. শা‌হিন (১১) নি‌খোঁজ র‌য়ে‌ছে। এ ছাড়াও এ ঘটনায় মো. লিটন মা‌ঝি না‌মে আরও একজন আহত হ‌য়ে‌ছে।

সোমবার (১৯ আগস্ট) বি‌কাল ৫টার দি‌কে ভোলা সদর উপ‌জেলার ধ‌নিয়া ইউনিয়নের কোড়ারহাট সংলগ্ন মেঘনা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

নিহত সালাউদ্দিন মা‌ঝি ভোলা সদর উপ‌জেলার ধ‌নিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়া‌র্ডের কোড়ারহাট বে‌ড়িবাঁধ এলাকায় মো. আব্দুর র‌শিদ মা‌ঝির ছে‌লে।

নিহ‌তের চাচা‌তো ভাই মো. হারুন মা‌ঝি ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, সালাউদ্দিন মা‌ঝি, তার ছে‌লে শা‌হিন ও স্থানীয় লিটন মা‌ঝি বি‌কালের দি‌কে ওই এলাকার মেঘনা নদী‌তে মাছ ধর‌তে না‌মেন। হঠাৎ বজ্রপাত হ‌লে সালাউদ্দিন মা‌ঝির গায়ে লাগে। এতে ঘটনাস্থ‌লে নিহত হন তিনি।

এ ছাড়া বজ্রাঘাতে নদী‌তে প‌ড়ে নি‌খোঁজ হন শা‌হিন ও আহত হন লিটন মা‌ঝি। প‌রে স্থানীয় জে‌লেরা সালাউদ্দিন মা‌ঝির মরদেহ ও আহত লিটন মা‌ঝি‌কে তীরে নি‌য়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সাড়ে ৫টা) শা‌হিনকে খুঁজে পাওয়া যায়নি।

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‌ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা