× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে ইউপি চেয়ারম্যানের দল ত্যাগ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ২১:২৭ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৪ ২১:৫৫ পিএম

শনিবার দুপুরে কামরুজ্জামান মাসুদ তার নিজ বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করেন। প্রবা ফটো

শনিবার দুপুরে কামরুজ্জামান মাসুদ তার নিজ বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করেন। প্রবা ফটো

কুমিল্লার দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ দল ত্যাগ করেছেন। তিনি উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।  

শনিবার (১৭ আগস্ট) দুপুরে কামরুজ্জামান মাসুদ তার নিজ বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করেন। 

তিনি বলেন, আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দলীয় চেয়ারম্যান নই। আমি কখনোই চাইনি ছাত্র-জনতার বিপক্ষে যেতে। গত ৪ আগস্ট দেবিদ্বার সদরে কী হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন, বাংলাদেশে যেসব ছাত্র-জনতা নিহত হয়েছে তাদের স্মরণে শোক প্রকাশ করা হবে। তাই দেবিদ্বার স্বাধীনতা চত্বরে শোক র‌্যালি ও শোক সভার আয়োজন করা হয়। সেখানে গিয়ে দেখলাম ছাত্র-জনতার সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম। 

এর আগে তিনি তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। এ সময় তিনি বলেন, আমি সবসময় চেয়েছি আমার এই ফতেহাবাদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে মামলা-হামলা ছাড়া কিছুই পাইনি। সবকিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি। আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। সব সময় একই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সজ্ঞানে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। আমি আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নই। আমি সমাজসেবায় ব্যস্থ থাকতে চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা