× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযোদ্ধা তালিকা সংস্কার করা হবে : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১৬:১৩ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১৮:০৮ পিএম

বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। প্রবা ফটো

বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। প্রবা ফটো

মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। তিনি বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে একটি সুবিধাবাদী গোষ্ঠীকে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে ইমেজ সংকটে পড়েছে। সে কারণে সত্যিকারের মুক্তিযোদ্ধা এবং তাদের ত্যাগকে মূল্যায়ন করতে মুক্তিযোদ্ধা তালিকার সংস্কার প্রয়োজন।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, বিগত কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। আমরা এটাকে দেখব বিভিন্ন পর্যায় থেকে। সবচেয়ে ইমপর্টেন্ট বিষয় হচ্ছে, কোটা আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় সংস্কার করা হবে। শিগগিরই বস্তুনিষ্ঠ এবং কার্যকর সংস্কারের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে আনা হবে।

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে পদক্ষেপের ব্যাপারে তিনি বলেন, একটা সুবিধাভোগী শ্রেণি হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে আজকেই মন্ত্রণালয়ে সবার সঙ্গে বসে আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্তে যাব।

ফারুক-ই-আজম আরও বলেন, আড়াল থেকে সামনে এনে সত্যিটা আমরা সবার সামনে উপস্থাপন করব। আশা করি, তাতেই আজকে যে এখানে শহীদদের স্মরণে পুষ্পমাল্য দিলাম, তাদের আত্মা শান্তি পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা