× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মাসহ তিনজন নিহত

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১৩:১৬ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১৪:২৯ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে বাস ও সিএনজির সংঘর্ষে তিন সিএনজি আরোহী নিহত হন। ছবি : ভিডিও থেকে নেওয়া

নোয়াখালীর বেগমগঞ্জে বাস ও সিএনজির সংঘর্ষে তিন সিএনজি আরোহী নিহত হন। ছবি : ভিডিও থেকে নেওয়া

নোয়াখালীর বেগমগঞ্জে বাস ও সিএনজির সংঘর্ষে তিন সিএনজি আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিনের মা কহিনুর বেগম, সিএনজিচালক জসিম উদ্দিন ও তার মা তাহেরা বেগম।

স্থানীয় বাসিন্দা ফয়েজ আহমেদ সুমন বলেন, ‘কফিলের মা সেতুভাঙ্গায় বাসচাপায় নিহত হয়েছেন। এ ছাড়া সিএনজিচালক ও তার মা নিহত হয়েছেন। এ ঘটনায় আমরা মর্মাহত।’

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালক-হেলপার পালিয়ে গেলেও বাস জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা