× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনায় ট্রলারডুবি নিহত ২, নিখোঁজ ৩

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ২২:১৯ পিএম

মেঘনায় ট্রলারডুবি নিহত ২, নিখোঁজ ৩

শরীয়তপুর গোসাইরহাট উপজেলার মেঘনা নদীতে একটি ট্রলারডুবির ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তিনজন। শুক্রবার (২ আগস্ট) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাহানা (৪৫) ও তার মেয়ে জলি (২৮)। তারা কোদালপুর ইউনিয়নের ছৈয়ালপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বর শান্ত, শাওন ও হৃদয়। তারা সবাই রাজধানী পুরান ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে।

উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচরে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া শরীয়তপুর সদর ফায়ার সার্ভিস ইনচার্জ আবদুল হাকিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল উপজেলার কোদালপুর লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে আসা আটজন ও স্থানীয় তিনজনসহ মোট ১১ জন আরোহী নিয়ে মাঝেরচর গ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়। এ সময় পথে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি উল্টে ডুবে গেলে তিনজন সাঁতরে পাড়ে ওঠে। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় আরও পাঁচজনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জলি ও সাহানাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উদ্ধারকৃত তিনজনের মধ্যে আকাশ, পারভিন ও সুফিয়া চিকিৎধীন। অন্যদিকে নিখোঁজ তিনজনকে উদ্ধার করতে শরীয়তপুর সদর ও গোসাইরহাট ফায়ায় সার্ভিস এবং মাদারীপুরের একটি ডুবুরি দল, গোসাইরহাট থানা-পুলিশসহ নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ জানান, ট্রলারডুবির ঘটনায় দুজন নিহত ও তিনজন নিখোঁজ রয়েছে। তাদেরকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা