× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পোপা গণির’ ট্রলারে ফের পোপা : দাম হাঁকাচ্ছেন সাড়ে ৫ লাখ

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ১৬:৩২ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ১৭:০২ পিএম

‘পোপা গণির’ ট্রলারে ফের পোপা : দাম হাঁকাচ্ছেন সাড়ে ৫ লাখ

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ট্রলারে আবারও একটি বড় পোপা মাছ ধরা পড়েছে। দ্বীপের বাসিন্দাদের কাছে ‘পোপা গণি’ হিসেবে পরিচিত আবদুল গণির ট্রলারে শনিবার সকালে সাগরের নয়বান এলাকায় মাছটি ধরা পড়ে। মালিক ২৩ কেজি ওজনের মাছটির দাম হাঁকাচ্ছেন সাড়ে ৫ লাখ টাকা।

সেন্টমার্টিন ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গণির জালে এ পর্যন্ত চারবারে পাঁচটি বড় পোপা মাছ ধরা পড়েছে। এর আগে গণির একই ট্রলারে তিনবারে পাওয়া চারটি পোপা মাছ ১৬ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেছেন। সেই থেকে দ্বীপের মানুষজন তাকে ‘পোপা গণি’ নামে ডাকে।

আবদুল গণি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শুক্রবার বিকাল ৪টার দিকে আমিসহ তিনজন সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়ে সেন্টমার্টিনের দিয়ার মাথার নয়বান এলাকায় ট্রলারটি নোঙর করে রাতে জাল ফেলি। সকালে জাল তুলে একটি বড় পোপা ও একটি মাঝারি আকারের লাল কোরাল পাই।’

তিনি জানান, মাছটি বেলা সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিন জেটির ফিশারি ঘাটে নিয়ে আসেন। দাম হাঁকান সাড়ে ৫ লাখ টাকা। সে সময় মোহাম্মদ ফারুক নামে একজন স্থানীয় ব্যবসায়ী মাছটি সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত দাম বলেন। তবে আরও বেশি দাম পাওয়ার আশায় বিক্রি করেননি তিনি।

এখানে ভালো দাম না পেলে টেকনাফ বা কক্সবাজারে পাঠাবেন বলে জানিয়েছেন গণি। বর্তমানে মাছটি বরফ দিয়ে ফিশারিতে রাখা হয়েছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মাছটি কালা পোপা নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতরে থাকা পটকা বা বায়ুথলি। এ বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এজন্য পোপা মাছের এমন চড়া দাম। মাছের পটকা থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা