× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্বধলায় নারীর মরদেহ উদ্ধার

নেত্রকোণা সংবাদদাতা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ১৫:২৭ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ১৫:৫৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোণার পূর্বধলায় রাস্তার পাশে থাকা একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে।

উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচরা বাজারের তালতলা এলাকার রাস্তার পাশের কলাবাগান থেকে শনিবার (১৯ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নারীর পেটে আঘাতের চিহ্ন রয়েছে। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, শনিবার সকালে স্থানীয়রা ওই উপজেলার বালুচরা বাজার সংলগ্ন তালতলা এলাকার রাস্তার পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নারীর পেটে আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা