× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটিয়া পৌরসভায় ১৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪ ১৭:৪০ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৪ ২০:১৬ পিএম

মঙ্গলবার পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন মেয়র মো. আইয়ুব বাবুল। প্রবা ফটো

মঙ্গলবার পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন মেয়র মো. আইয়ুব বাবুল। প্রবা ফটো

পটিয়া পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরে ১৬০ কোটি ২৭ লাখ ৮৪ হাজার ৬৮৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল এ বাজেট ঘোষণা করেন।

এর মধ্যে রাজস্ব বাজেট ২৩ কোটি ২ লাখ ৩৪ হাজার ২০৩ টাকা, উন্নয়ন বাজেট ১৩৭ কোটি ২৫ লাখ ৫৩ হাজার টাকা। এ ছাড়া রাজস্ব খাত থেকে উন্নয়নকাজে ধরা হয়েছে ১০ কোটি ৫৫ লাখ টাকা। এবং এডিপি খাত থেকে বরাদ্দ চাওয়া হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র রূপক কুমার সেন, পৌরসভার কাউন্সিলর মো. জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন আজাদ, গোফরান রানা, মো. শফিউল আলম, শেখ সাইফুল ইসলাম, সরওয়ার কামাল রাজিব, প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়া, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. নেজামুল হক, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, সংরক্ষিত আসনের কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াছমিন আকতার চৌধুরী, ফেরদৌস বেগম, কর নির্ধারক শরীফ খান, লাইসেন্স পরিদর্শক বিধান দাশ, হিসাব রক্ষক হারুন-উর-রশীদ প্রমুখ।

বাজেট অধিবেশনে পৌরসভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়, এর মধ্যে পৌর ভবনের পশ্চিম পাশের অত্যাধুনিক অফিস কাম বাণিজ্যিক ভবন নির্মাণ। পিপিআইডিপির অধীনে সাবেক ১৩ নম্বর সুচক্রদন্ডী ইউনিয়ন পরিষদ ভবনের জমিতে ৪ তলাবিশিষ্ট অত্যাধুনিক মরহুম আবদুল করিম সাহিত্য বিশারদ কমপ্লেক্স নির্মাণ। ইন্দ্রপোল ও বাস টার্মিনাল গোল চত্বরে নান্দনিক ফোয়ারা নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার জন্য জমি ক্রয়, ডাম্পিং স্টেশন স্থাপন। বর্জ্য দিয়ে আধুনিক রিসাইকেলিং পদ্ধতির মাধ্যমে জৈব সার এবং পুনঃব্যবহার্যসামগ্রী উৎপাদন ও পৌর এলাকা সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা