রংপুর অফিস
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ২২:৪৬ পিএম
দেশের সংকটময় মুহূর্তে খেটে খাওয়া মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে রংপুর জেলা যুবলীগ। সোমবার (২৯ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাঁচ শতাধিক মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়। জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনির সঞ্চালনায় এ সময় বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, আনোয়ারুল ইসলাম।
জেলা যুবলীগের সহসভাপতি মামুনুর রশীদ, শেখ মীর, শরিফুজ্জামান শিপন, কামরুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, শেখ মাহবুব নাসের টুটুল, সাংগঠনিক সম্পাদক শামীম সর্দার, নাহিদ হাসান লিটন, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, ‘কারফিউ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ অনেক কষ্টে রয়েছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের দিকনির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে রান্না করা খাবার বিতরণ শুরু করেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলায় খাবার বিতরণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। যেসব দুষ্কৃতকারী দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে, ছাত্রদের সামনে রেখে জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করার চেষ্টা করেছে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
ক্যাপশন : রংপুরে জেলা যুবলীগের উদ্যোগে খেটে খাওয়া মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। সোমবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে