× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে নাশকতা মামলায় ছাত্রদল, জামায়াতসহ আরও ২৪ জন গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ১২:৫৫ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৪ ১৩:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রংপুরে কোটা আন্দোলন নিয়ে নাশকতা মামলায় ছাত্রদল, জামায়াত নেতাসহ আরও ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রংপুর নগরীসহ জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত নয় দিনে ২২ মামলায় রংপুরে সিটি করপোরেশনের কাউন্সিলর, বিএনপি, জামায়াত-শিবির, জাতীয় পার্টির নেতাকর্মীসহ ২৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রবিবার গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু এলাকা থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহাসহ দুজনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ রেজওয়ানুর রহমান ওরফে রোমান, কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ ২২ আসামিকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা