× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী!

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ২০:০৬ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৪ ২০:১২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলা কণ্ঠনগর গ্রামে পারিবারিক কলহের জেরে ফারজানা আক্তার নামে এক গৃহবধূকে মেরে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মালদ্বীপ প্রবাসী স্বামী ফরহাদ হোসেনের বিরুদ্ধে। রবিবার (২৮ জুলাই) বিকালে স্ত্রীর গলায় আঘাতের চিহ্ন নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বামী। পরে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা করে ফারজানাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পুলিশ আসার খবর শুনে স্বামী ফরহাদ ও তার মা-বাবা পালিয়ে যায়।

জানা গেছে, তিন বছর আগে পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর গ্রামের ইয়াছিন বাবুর্চি ছেলে মালদ্বীপ প্রবাসী ফরহাদ হোসেনের সঙ্গে একই উপজেলার হরিপুর উত্তরপাড়ার রিকশাচালক রফিকুল ইসলামের মেয়ে ফারজানার বিয়ে হয়।  ফাহিম নামে ১৭ মাসের এক পুত্রসন্তান রয়েছে তাদের। সংসারের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ফারজানার শ্বশুর বাড়িতে পারিবারিক কলহ চলছিল।

নিহত ফারজানার মা জুলেখা আক্তার জানান, তার মেয়েকে বিয়ে করে নেওয়ার পর থেকেই শ্বশুর--শাশুড়ি মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে। এ নিয়ে সমাজ সালিশিও বসেছিল কয়েকবার। কয়েক মাস আগে মেয়ের স্বামী ফরহাদ হোসেন মালদ্বীপ থেকে বাড়িতে আসে। কিছুদিন স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো চললেও ইদানিং মেয়েকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে এবং শ্বশুর বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়। মেয়ের স্বামী কয়েকদিন পর বিদেশে চলে যাবে এমন খবর শুনে জুলেখা আক্তার ঘটনার দিন সকালে মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দিতে গেলে ফরহাদ হোসেন বলেন ‘আপনার মেয়ের সঙ্গে আমি আর সংসার করতে চাই না,আপনার মেয়েকে সঙ্গে করে নিয়ে যান, যত টাকা লাগে আমি দিয়ে দেব’ এই কথা বলার পর জুলেখা আক্তার জবাবে বলেন, আমার মেয়েকে আমি পাঁচ জন ছাড়া নিতে পারব না। এমন কথা বলে মেয়েকে সান্ত্বনা দিয়ে বাড়িতে চলে আসে। বিকালে খবর আসে ফারজানার লাশ হাসপাতালে রেখে স্বামী ফরহাদ হোসেন পালিয়ে গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, ফারজানার লাশ নিয়ে এসে তার স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন চিকিৎসককে বলেন, তার স্ত্রী আত্মহত্যা করেছে। পরে চিকিৎসক তার গলায় আঘাতের চিহ্ন পায়।

ফারজানার মা জুলেখা আক্তার, বাবা রফিকুল ইসলাম ও মামা জামাল হোসেন জানান,  ফারজানাকে মেরে ফেলা হয়েছে। মেয়ের শরীরে আঘাতের চিহ্ন পেয়েছি। যদি সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করত তাহলে পুলিশের উপস্থিতিতে লাশ নামাত এবং শ্বশুর বাড়িতে জানাত। হাসপাতালে মেয়ের লাশ রেখে পালাত না। আমরা থানায় অভিযোগ করেছি।

অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শ্বশুর বাড়ির লোকজন ঘরের দরজা তালা দিয়ে পালিয়ে গেছে। এ সময় তাদের পরিবারের কারও বক্তব্য নেওয়ার সম্ভব হয়নি। তবে স্থানীয় সুশীল সমাজের লোকজন ও নিহত ফারজানার বাবার বাড়ির লোকজন প্রশাসনের নিকট সঠিক বিচার চেয়েছেন।

অভিযোগ পেয়ে থানার তদন্ত ওসিসহ এসআই নূরুল ইসলাম ও এসআই নাছরউল্লাহ হাসপাতালে গিয়ে স্বামীর বাড়ির কাউকে পায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লাশ উদ্ধার সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মার্গে পাঠানো হয়েছে। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খন্দকার বলেন, ‘লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। তদন্ত প্রতিবেদন পেলে অভিযোগ পরিপ্রেক্ষিতে আইগত ব্যবস্থা নেওয়া যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা