× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে দালাল চক্রের ১৯ জন আটক

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২ ১৩:৫৪ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২২ ১৫:০৪ পিএম

কলাতলী ডলফিন মোড়ের বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত

কলাতলী ডলফিন মোড়ের বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত

কক্সবাজারে ১৯ জনকে আটক করা হয়েছে, যারা পর্যটকদের হোটেল খুঁজে দেওয়ার নাম করে নিম্নমানের রুম দিয়ে অতিরিক্ত টাকা আদায় করছিল বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। 

শহরের কলাতলী ডলফিন মোড়ের বিভিন্ন  
স্থান থেকে শুক্রবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।

প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।

আটকরা হলেন-- জাফর আলম, মো. আব্দুলাহ, মো. ইসমাইল, মো. ইব্রাহীম, নুর আলম, চাঁদ মিয়া, নজু আলম, মো. রুবেল, জুয়েল মিয়া, মো. সাদেকুর, সৈয়দ নুর, সাহিদ, হেলাল উদ্দিন, মো. সাগর, গিয়াস উদ্দিন, সৈয়দ আলম, মো. হোসেন, রবিউল হাসান ও মো. ইমরান।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে এ চক্রের সদস্যরা পর্যটকদের হোটেল খুঁজে দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। তারা নিম্নমানের রুম দিয়ে অতিরিক্ত টাকা আদায় করত। 

অভিযোগ রয়েছে, পর্যটকদের আপত্তিকর ছবি তুলেও টাকা হাতিয়ে নিত তারা। বিষয়টি সংবাদমাধ্যমে আসার পরই পর্যটক ছদ্মবেশে অভিযান পরিচালনা করে পুলিশ। 

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এ কাজের সঙ্গে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে বলেও জানান রেজাউল করিম।


/সাদিক/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা