× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁওয়ে শ্রম প্রতিমন্ত্রীর সভা বয়কট সাংবাদিকদের

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৮:৩১ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৮:৫০ পিএম

ঠাকুরগাঁওয়ে শ্রম প্রতিমন্ত্রীর সভা বয়কট সাংবাদিকদের

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর শিশুশ্রম নিরসন বিষয়ক মতবিনিময় সভায় আসন না দেওয়া এবং ঢুকতে না দেওয়ার প্রতিবাদে কর্মসূচি বয়কট করেছেন স্থানীয় সংবাদিকরা। 

রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে সভাকক্ষ ছেড়ে এসে ডিসি কার্যালয়ের নিচে ঘটনার প্রতিবাদ জানিয়ে কিছু সময় কর্মবিরতি পালন করেন তারা।

এ সময় সাংবাদিকরা বলেন, আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করছি। 

ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, ‘ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের একটি অনুষ্ঠানের সব সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয়। এরপরও তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং বসার কোনো জায়গাও রাখা হয়নি। এরই প্রতিবাদে আজ রবিবার আমরা জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করেছি।’

সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, ‘আজ রবিবার শ্রম ও কর্মসংস্থার প্রতিমন্ত্রীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এরই প্রতিবাদে আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছি। এটি গণমাধ্যমের জন্য একটি হুমকিস্বরূপ। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের সহসভাপতি বলেন, ‘আজকে জেলা প্রশাসক কার্যালয়ে শ্রম প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তারপরও আমরা সেই অনুষ্ঠানে প্রবেশ করি এবং দেখি প্রেস ক্লাবের সভাপতি অনুষ্ঠানে পেছনে দাঁড়ানো। তার জন্য কোনো ধরনের চেয়ারের ব্যবস্থা করা হয়নি। এরই প্রতিবাদে আমরা আজকে জেলা পরিষদের কাজলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। জেলা প্রশাসক মহোদয় অবশ্যই এটার একটি সুষ্ঠু ব্যবস্থা নেবেন।’

এ বিষয়ে জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা